Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতীয় বাজারে ধস, একদিনে হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স! রেকর্ড গড়ে ৯১ টাকা ছুঁইছুঁই ডলার

ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতার পরিবেশ। যার জেরে আন্তর্জাতিক বাজারে গতিমন্থরতা। ঘরোয়া ক্ষেত্রে আবার ব্যাপক শেয়ার বিক্রি।

ভারতীয় বাজারে ধস, একদিনে হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স! রেকর্ড গড়ে ৯১ টাকা ছুঁইছুঁই ডলার
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতার পরিবেশ। যার জেরে আন্তর্জাতিক বাজারে গতিমন্থরতা। ঘরোয়া ক্ষেত্রে আবার ব্যাপক শেয়ার বিক্রি। আর এই জোড়া ধাক্কার প্রভাবেই মঙ্গলবার ধস নামল ভারতীয় বাজারে। এক হাজারের বেশি পতনের হাত ধরে এদিন ৮৩ হাজারের নীচে নেমে এল সেনসেক্স। একই হাল নিফটিরও। এই সূচকের পতন হয়েছে ৩৫৩ পয়েন্ট বা ১,৩৮ শতাংশ।

Advertisement

শেয়ার বাজারের পাশাপাশি রক্তক্ষরণ অব্যাহত টাকার দামেও। ডলারের তুলনায় এদিন নতুন করে ৭ পয়সা কমেছে ভারতীয় মুদ্রার দর। এর ফলে মার্কিন মুদ্রার সাপেক্ষে রেকর্ড নিম্নমুখী হয়ে ৯০.৯৭ টাকায় পৌঁছে গিয়েছে ভারতীয় মুদ্রার দর। ফলে ডলারের দর ৯১ টাকা ছুঁইছুঁই। মূলত বিদেশি লগ্নির অবিরাম প্রস্থান ও ধাতুর আমদানিতে ডলারের চাহিদা বৃদ্ধির কারণে টাকার বেহাল দশা অব্যাহত।

গতকালের মতো এদিনও নিম্নমুখী হয়েছে সেনসেক্স। মঙ্গলবার সামগ্রিকভাবে পতন হয়েছে ১ হাজার ৬৫.৭১ বা ১.২৮ শতাংশ। দিনের শেষে এই শেয়ার সূচক দাঁড়িয়েছে ৮২ হাজার ১১৮০.৪৭ পয়েন্টে। অন্যদিকে, ৩৫৩ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩২.৫০ পয়েন্টে। শেয়ার বাজারের পাশাপাশি এদিন বড় ধাক্কা এসেছে টাকার দরেও। একটা সময় তা নেমে ৯১ টাকার গণ্ডিও পার করে যায়। ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য কমে হয় ৯১.০৬ টাকা। তবে দিনের শেষে সেই দর দাঁড়ায় ৯০.৯৭ টাকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ