Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান মিটে আরও তিনটি সোনা ভারতের

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার তিনটি সোনা জিতেছিল ভারত। শুক্রবার পদক তালিকায় যোগ হল আরও তিনটি সোনা।

এশিয়ান মিটে আরও তিনটি সোনা ভারতের
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুমি (দক্ষিণ কোরিয়া): এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার তিনটি সোনা জিতেছিল ভারত। শুক্রবার পদক তালিকায় যোগ হল আরও তিনটি সোনা। ৫ হাজার মিটার দৌড়ে প্রায় একদশকের পুরনো রেকর্ড ছাপিয়ে গেলেন গুলবীর সিং। ১৩ মিনিট ২৪.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতলেন তিনি। আগের রেকর্ডটি ছিল কাতারের মহম্মদ আল গারনির দখলে। ২০১৫ সালে এশিয়ান অ্যাথলেটিকস মিটে ১৩ মিনিট ৩৪.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় সোনা। এর আগে ১০ হাজার মিটার দৌড়েও সবাইকে ছাপিয়ে যান গুলবীর। জোড়া সোনা জয়ের উচ্ছ্বাসে ভারতীয় দৌড়বিদ বলেন, ‘এই আসরে দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এসেছিলাম। তা পূরণ হয়েছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না।’

Advertisement

মহিলাদের হাইজাম্পে নিজেকে ছাপিয়ে গেলেন পূজা সিং। ১.৮৯ মিটার লাফিয়ে সোনা জেতেন তিনি। এর আগে ২০২৩ অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা পেয়েছিলেন পূজা। দিনের অপর সোনাটি জিতেছেন নন্দিনী আগাসারা। মহিলাদের হেপ্টাথেলনে তাঁর সংগ্রহ ৫৯৪১ পয়েন্ট। আর ৫৮৬৯ পয়েন্ট পেয়ে রুপো পেয়েছেন চীনের লিউ জিংগই।

Advertisement
সম্পর্কিত সংবাদ