Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ ড্রেজিং, জেলাশাসকদের আরও তৎপর হতে বলল রাজ্য

রাজ্যজুড়ে বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজিংয়ের কারণে জোর ধাক্কা খাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এজন্যই আবার অনেক জায়গায় দুর্বল হয়ে পড়ছে একাধিক সেতুর পিলার।

অবৈধ ড্রেজিং, জেলাশাসকদের  আরও তৎপর হতে বলল রাজ্য
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজিংয়ের কারণে জোর ধাক্কা খাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এজন্যই আবার অনেক জায়গায় দুর্বল হয়ে পড়ছে একাধিক সেতুর পিলার। স্বভাবতই মাথায় হাত প্রশাসনের। হাজার চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না চোরাকারবারিদের। এই অবস্থায় অবৈধ ড্রেজিং ঠেকাতে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেচদপ্তরের এই বিজ্ঞপ্তিতে জেলাশাসকদের এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অবৈধ বালি উত্তোলন ইস্যুতে একাধিক প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, এই সমস্যার কারণে বেশকিছু জায়গায় বাঁধের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সেক্ষেত্রে ভারী বর্ষায় বিপাকে পড়তে পারে মানুষ। ফলে অবৈধ বালি খাদান থেকে শুরু করে অনুমতি ছাড়া ড্রেজিংয়ের বিরুদ্ধেও প্রশাসন কোমর বেঁধে নামছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ