Bartaman Logo
১০ জুন, ২০২৬

রেশনে ঠকলেই অভিযোগ জানান মোবাইল ফোনে, নতুন প্রকল্প শুরু কেন্দ্রের

রেশনে গ্রাহকদের ‘ঠকালে’ দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনও কাঠগড় পোড়াতে হবে না।

রেশনে ঠকলেই অভিযোগ জানান মোবাইল ফোনে,  নতুন প্রকল্প শুরু কেন্দ্রের
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেশনে গ্রাহকদের ‘ঠকালে’ দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনও কাঠগড় পোড়াতে হবে না। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনেই অভিযোগ জানানো যাবে। কোন রেশন দোকান, কী খাদ্যশস্য কম দেওয়া হয়েছে, অথবা নিম্নমানের মিলেছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্যমন্ত্রক। সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। আর যাঁদের স্মার্টফোন নেই, হোয়াটঅ্যাপ নেই, তাঁরা ১৪৪৫৭ নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার এরই লক্ষ্যে ‘অন্ন সহায়তা’ নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। 

Advertisement

একইভাবে ‘অন্নমিত্র’ নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। কোন রেশন দোকানে কত চাল-গম মজুত আছে, কত বিতরণ হচ্ছে, গ্রাহককে বিতরণের রসিদের তথ্য ঠিক মতো রাখা হচ্ছে কি না, তা দেখবে ওই অ্যাপ। রেশন দোকানদার, খাদ্য দপ্তরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরদের মধ্যে ওই অ্যাপ সমন্বয় করবে। এরই পাশাপাশি ‘ডিপো দর্পণ’ অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসেই খাদ্য ও গণবণন্টন মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ওয়ার হাউসের ওপর। 
কোথায় কত স্টক রয়েছে, চাল-গমের সেই বস্তা বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কি না, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে, তার বিস্তারিত নজর করা হবে। সিসিটিভি’র পাশাপাশি আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস) সেন্সরের মাধ্যমে তা দেখা হবে। কোন গুদামে কত খাদ্যশস্য ধরে, তার সঠিক তাপমাত্রায় আছে কি না, এক জায়গা থেকে অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত নষ্ট হচ্ছে, সবই অনলাইনে নোট করা হবে। কোনও গড়বড় দেখলেই সক্রিয় হবেন আধিকারিকরা। 

সম্পর্কিত সংবাদ