নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে। সেমেস্টার পদ্ধতি এবং পুরানো বার্ষিক পদ্ধতি—দুইয়ের ক্ষেত্রেই এক নিয়ম। তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্টভাবে জানিয়েছে, স্ট্যাটিসটিকসের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে ৬ মার্চ। ২৮ জানুয়ারি প্র্যাকটিক্যালের সাদা উত্তরপত্র বিলি করবে সংসদ। শুধুমাত্র স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্র্যাকটিক্যালে কোনও উত্তরপত্র থাকবে না। পুরানো সিলেবাস অনুযায়ী যে ছাত্রছাত্রীরা আগের বছর প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের নতুন করে আর পরীক্ষায় বসতে হবে না। ৫ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে প্র্যাকটিক্যালের প্রাপ্ত নম্বর পাঠিয়ে দিতে হবে সংসদে।



