Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনা জমানার মুখ্য নির্বাচন কমিশনার ও ২ সাংসদ ধৃত

এবার গ্রেপ্তার হলেন শেখ হাসিনার জমানার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা। তাঁর বিরুদ্ধে ভোটাধিকার থেকে নাগরিকদের বঞ্চিত, কারচুপি সহ একাধিক মামলা দায়ের করেছে খালেদা জিয়ার দল বিএনপি।

হাসিনা জমানার মুখ্য নির্বাচন কমিশনার ও  ২ সাংসদ ধৃত
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: এবার গ্রেপ্তার হলেন শেখ হাসিনার জমানার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা। তাঁর বিরুদ্ধে ভোটাধিকার থেকে নাগরিকদের বঞ্চিত, কারচুপি সহ একাধিক মামলা দায়ের করেছে খালেদা জিয়ার দল বিএনপি। তার ভিত্তিতে রবিবার ঢাকার উত্তরার বাড়ি থেকে হুদাকে গ্রেপ্তার করে পুলিস। তাঁকে গ্রেপ্তার করার সময় জুতোর মালা পরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পুলিসের সামনেই কেউ কেউ আবার ডিমও ছুড়ে মারেন। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, তিনজন প্রাক্তন নির্বাচন কমিশনার সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে নুরুল হুদাকে। বিএনপির অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় আসে আওয়ামি লিগ। পরে ওই ঘটনা ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়। এছাড়াও ২০১৪ ওবং ২০২৪ সালের ভোটেও নির্বাচন কমিশনার ছিলেন তিনি। সেবারও ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। 

Advertisement

এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিসের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করেছে আওয়ামি লিগের প্রাক্তন এমপি শাবিনা আখতার তুহিনকেও। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক হিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় নির্দল সাংসদ মহম্মদ ফয়জল বিপ্লবকে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ