Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

মদ খেয়ে বেহুঁশ গার্ড, সিগন্যাল সবুজ হলেও ট্রেন দাঁড়িয়ে এক ঘণ্টা

সিগন্যাল সবুজ। অথচ বাগপতের আলোয়ালপুর হল্টে দিল্লি সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা। ট্রেনের গার্ডস কেবিনে গিয়ে রেল যাত্রীরা দেখতে পেলেন যে, মদ্যপান করে দিব্যি মেঝেতে শুয়ে আছেন গার্ড সাহেব।

মদ খেয়ে বেহুঁশ গার্ড, সিগন্যাল সবুজ হলেও ট্রেন দাঁড়িয়ে এক ঘণ্টা
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিগন্যাল সবুজ। অথচ বাগপতের আলোয়ালপুর হল্টে দিল্লি সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা। ট্রেনের গার্ডস কেবিনে গিয়ে রেল যাত্রীরা দেখতে পেলেন যে, মদ্যপান করে দিব্যি মেঝেতে শুয়ে আছেন গার্ড সাহেব। ডাকে সাড়াও দিচ্ছেন না ঠিকমতো। শেষে বারকয়েক ধাক্কাধাক্কির পর উঠে বসলেন। তিনি লোকো পাইলটকে ট্রেন ছাড়ার সবুজ সঙ্কেত দিতেই বেমালুম ভুলে গিয়েছেন! এমন ‘অভিনব’ এবং বিতর্কিত কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রেলের যাত্রী মহলে। বিতর্ক এতই বেড়েছে যে, সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত গার্ডকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে নর্দার্ন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে রেল বোর্ড। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযুক্ত ওই রেল কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, গার্ডস কেবিনের মধ্যেই তাঁরা মদের বোতল দেখেছেন। এর অর্থ, ট্রেনে বসেই মদ্যপান করছিলেন অভিযুক্ত রেল কর্মী। রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিভাগীয় তদন্তে যাবতীয় বিষয়ই স্পষ্ট হবে। 

Advertisement

স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় আবারও বে-আব্রু হয়ে গিয়েছে রেলের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব ছবিটা। এরই পাশাপাশি কিছু গুরুতর প্রশ্নও উঠছে। যেমন, ডিউটিতে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং গার্ডের কি নিয়মমতো ব্রেথ অ্যানালাইজার টেস্ট হয়নি? তিনি কি ডিউটি জয়েন করার পর অন-বোর্ড সুরা পান করেছেন। সেক্ষেত্রে তিনি কি সঙ্গে করেই মদের বোতল নিয়ে এসেছিলেন? তাহলে তা চেকিংয়ে ধরা পড়ল না কেন?  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ