বিধাননগর রোডে আজ থেকে দাঁড়াবে না গৌড়, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • ২৬ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিত্যযাত্রীদের জন্য বিধাননগর রোড (উল্টোডাঙা) স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই স্টেশন থেকে যাতায়াত করে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এই স্টেশন চত্বরকে ফাঁকা করে যাত্রীদের চলাচল আরও মসৃণ করতে উদ্যোগী হয়েছে। এবার উল্টোডাঙা স্টেশনে দিয়ে লোকাল ট্রেনের আপ-ডাউনে চলাচল আরও গতিময় করতে অভিনব সিদ্ধান্ত নিল রেল। আজ রবিবার থেকে উল্টোডাঙা স্টেশনে ৪ জোড়া দূরপাল্লার ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হল। রেলের যুক্তি বিধাননগর স্টেশন রোড অতিব্যস্ত রুট। এখানে গুচ্ছ গুচ্ছ এক্সপ্রেস কিংবা মেল ট্রেন দাঁড়ালে লোকাল ট্রেন পরিচালনায় মন্থরতা আসে। সেই সূত্রে আজ থেকে আপ-ডাউনে চারজোড়া দূরপাল্লার ট্রেন এই স্টেশনে দাঁড়াবে না। ট্রেনগুলি শিয়ালদহ–মালদা টাউন (১৩১৫৩, ১৩১৫৪) গৌড় এক্সপ্রেস।  শিয়ালদহ–বামনহাট (১৩১৪৭, ১৩১৪৮) উত্তরবঙ্গ এক্সপ্রেস। 13149 শিয়ালদহ–আলিপুরদুয়ার (১৩১৪৯, ১৩১৫০) কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদহ-জয়নগর (১৩১৮৫, ১৩১৮৬) গঙ্গাসাগর এক্সপ্রেস।

Advertisement