উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ, প্রথম স্থানে কোন জেলা, জানুন
  • ২৭ নভেম্বর, ২০২৬ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফল। আজ দুপুর প্রায় ২টো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা এই দিন দুপুর ৩টে থেকে অনলাইনে ফল দেখতে ও ডাউনলোড করতে পাচ্ছেন।
সংসদের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এইবার মোট ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। যার মধ্যে পরীক্ষায় বসেছিল ৭ লক্ষ ৫ হাজার ৩২১ জন। আগের বছরের পরীক্ষার্থীদের বাদ দিয়ে পাশের হার ৯২.৬২ শতাংশ। পাশের হারে ছেলেদের ৯২.৫৮ শতাংশের তুলনায় সামান্য এগিয়ে মেয়েরা। তাদের পাশের হার ৯২.৬৬ শতাংশ। জেলাভিত্তিক ফলাফলে প্রথম স্থানে রয়েছে নদীয়া ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয়স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ৯৫.০৯% শতাংশ। তৃতীয়স্থানে রয়েছে  হাওড়া ৯৫.০৮  শতাংশ। কলকাতায় পাশের হার ৯৩.৪৫ শতাংশ।
এই পরীক্ষা হয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। রাজ্যের ৮২৫টি কেন্দ্রে মোট ২১০৫টি ভেন্যুতে পরীক্ষার আয়োজন করা হয়। মোট ৭১টি বিষয়ে পরীক্ষা হয়। সংসদের মারফত জানা গিয়েছে, পরীক্ষার ফলের মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বর, শতাংশ, মোট প্রাপ্ত নম্বর এবং সামগ্রিক শতাংশ উল্লেখ থাকবে। 

Advertisement

ফলাফল দেখুন: https://result.wb.gov.in