Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রসুন যোগে বাজিমাত

ফ্রেঞ্চ ব্রেড লোফ ৩টে স্লাইস, গার্লিক বাটার ৩ চা চামচ, ফ্রেশ পার্সলে পাতা কুচি ১ চা চামচ, মোজারেলা চিজ ১০০ গ্রাম, অরেগ্যানো  চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, গ্রেটেড রসুন ১ চা চামচ।

রসুন যোগে বাজিমাত
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০

চিজ-ই গার্লিক ব্রেড 

Advertisement

উপকরণ: ফ্রেঞ্চ ব্রেড লোফ ৩টে স্লাইস, গার্লিক বাটার ৩ চা চামচ, ফ্রেশ পার্সলে পাতা কুচি ১ চা চামচ, মোজারেলা চিজ ১০০ গ্রাম, অরেগ্যানো  চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, গ্রেটেড রসুন ১ চা চামচ।

গার্লিক বাটারের প্রণালী: একটা প্যানে বাটার দিয়ে দিন, হালকা গলতে শুরু করলে গ্রেট করা রসুন দিয়ে দিন। আঁচ কমিয়ে অল্প করে ভেজে নিন। আঁচ বন্ধ করে নামিয়ে পার্সলে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

প্রণালী: একটা প্যানে গার্লিক বাটার দিয়ে একটু গরম করে নিন। ব্রেডগুলো এক পিঠ এক পিঠ করে গার্লিক বাটার দিয়ে দু’পিঠ সেঁকে নিন। এবার তার এক পিঠে মোজারেলা চিজ বেশ কিছুটা গ্রেট করে লাগিয়ে দিন। দশ মিনিট প্রি-হিট করা আভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩ মিনিট ব্রেড বেক করে নিন। আভেন থেকে বের করে উপর দিয়ে অরেগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করুন।

 

প্রন ইন গার্লিক বাটার স্যস

উপকরণ: গার্লিক পাউডার ১ চা চামচ, মাঝারি আকারের চিংড়ি ৬ টুকরো, রসুন কুচি ২ চা চামচ, মাখন ১০০ গ্রাম, পার্সলে পাতা কুচি ১ চা চামচ, অনিয়ন পাউডার ১ চা চামচ, নুন  স্বাদ মতো, দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার   চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, পেঁয়াজ শাক কুচি ১ চা চামচ, ভিনিগার ১ চা চামচ।

পদ্ধতি: চিংড়ি ভালো করে ধুয়ে নুন, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, অল্প গোলমরিচ, ভিনিগার অল্প রসুন কুচি দিয়ে ম্যারিনেট করে রাখুন আধ ঘণ্টা।  এবার একটা প্যানে অল্প মাখন দিয়ে বাকি রসুন কুচি ভাজতে থাকুন। তার মধ্যে অল্প অল্প করে মাখন মেশান। এবার চিংড়ি দিন। পুরো মাখন আর চিংড়ি মিশে গেলে গার্লিক পাউডার দিয়ে দিন। কর্নফ্লাওয়ার অল্প দুধে গুলে রাখুন। এবার বাকি দুধ চিংড়িতে দিয়ে দিন। দুধ ফুটে উঠলে কর্নফ্লাওয়ার গোলা দুধটাও মিশিয়ে দিন। স্বাদ মতো নুন দিয়ে দিন। গোলমরিচ, পার্সলে পাতা কুচি, পেঁয়াজ শাক কুচি ছড়িয়ে পরিবেশন করুন ।

 

গার্লিক পারমেসান চিকেন স্কিউয়ার্স

উপকরণ: বোনলেস চিকেন মাঝারি আকারের টুকরো করা ৪০০ গ্রাম, নুন  স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো সামান্য, মাখন ৫০ গ্রাম, গার্লিক পাউডার ১ চা চামচ,  গ্রেট করা রসুন ১ চা চামচ, অনিয়ন পাউডার ১ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, পেঁয়াজ শাক  কুচি ১ চা চামচ, সিরাচা স্যস ১ চা চামচ, গার্লিক মেয়োনিজ ৪ চা চামচ, হানি মাস্টার্ড স্যস   চা চামচ, পার্সলে পাতা কুচি ১ চা চামচ, প্যাপরিকা পাউডার   চা চামচ, মিডিয়াম আকারের স্কিউয়ার্স কয়েকটা, গ্রেটেড পারমেসান চিজ ৪ চা চামচ।

গার্লিক মেয়ো ডিপের প্রণালী: একটা বোলে মেয়োনিজ, হানি মাস্টার্ড স্যস, গার্লিক পাউডার, সিরাচা স্যস, স্বাদ মতো নুন, পার্সলে পাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি, গার্লিক বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই ডিপ তৈরি করে রেখে দিন।

 প্রণালী: চিকেন ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিন। এবার একটা পাত্রে গার্লিক পাউডার অনিয়ন পাউডার, অল্প গোলমরিচ, নুন, গ্রেট করা রসুন, ১ চা চামচ গলানো মাখন, অলিভ অয়েল, কিছুটা পার্সলে পাতা কুচি দিয়ে চিকেনের কিউবগুলো ভালো করে ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা। এবার একটা করে স্কিউয়ার্স নিয়ে একটা একটা করে চিকেন কিউব গেঁথে নিন। একটা স্কিউয়ারে  ৫-৬ টা করে গাঁথবেন। একটা ননস্টিক প্যানে মাখন গরম করে স্কিউয়ার্স প্যানে দিয়ে সেঁকে নিন। ম্যারিনেশনের মশলা মাঝে মাঝে ব্রাশ করে দিন। নামিয়ে পারমেসান চিজে মাখিয়ে নিন গরম গরম পরিবেশন করুন গার্লিক মেয়ো ডিপ দিয়ে।
মণিকাঞ্চন দে

সম্পর্কিত সংবাদ