Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দুর্নীতিতে অভিযুক্ত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী

জমি দুর্নীতিতে নাম জড়াল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমারের। যোগগুরু বাবা রামদেবের সংস্থা ‘পতঞ্জলী’কে অবৈধভাবে জমি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

দুর্নীতিতে অভিযুক্ত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: জমি দুর্নীতিতে নাম জড়াল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমারের। যোগগুরু বাবা রামদেবের সংস্থা ‘পতঞ্জলী’কে অবৈধভাবে জমি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সে দেশের দুর্নীতি দমন শাখা। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে ছিলেন মাধব। বৃহস্পতিবার কাঠমাণ্ডুর বিশেষ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, ১৫ বছর আগে কাঠমাণ্ডু থেকে কিছুটা দূরে কাভ্রে জেলায় একটি জমি কিনেছিল পতঞ্জলী। যোগা শিবির ও ঔষধি গাছ চাষ করার জন্য এই জমি কেনা হয়। একটি হাসপাতাল গড়ার কথাও ভাবা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নাকি এই জমি বিক্রি করার অনুমোদন দেওয়া হয়েছিল। এর জন্য শিথিল করা হয় জমি আইন। এর জন্য প্রায় ১১ কোটি ৫৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল। দোষী সাব্যস্ত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে মাধবের। এছাড়াও তৎকালীন আরও ৯২ জন সরকারি আধিকারিক, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ মারাও গিয়েছেন বলে খবর। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মাধবের দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি কোনও অপরাধ করিনি। সবরকম আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। এসব কেপি শর্মা অলির রাজনৈতিক ষড়যন্ত্র।’ পতঞ্জলী জানিয়েছে, কোনও সরকারি জমি নেওয়া হয়নি। মাধবকে শীঘ্রই আদালতে হাজিরা দেওয়ার জন্য একটি নোটিস পাঠানো হবে। তারপর এই মামলার শুনানি শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ