Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিয়ো সংকেতের হদিশ

সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিনগ্রহীদের দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বিস্তর গবেষণাও চলছে।

সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিয়ো সংকেতের হদিশ
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিনগ্রহীদের দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে বিস্তর গবেষণাও চলছে। কিন্তু পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে এখনও প্রমাণ মেলেনি। এরইমধ্যে সৌরজগতের বাইরে থাকা গ্রহ থেকে প্রথমবার স্পষ্ট রেডিয়ো সংকেত মিলল। সম্প্রতি একথা জানিয়েছেন হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স ও ওরেগন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টিম। জানা গিয়েছে, গ্রহের নাম বেটা পিক্টোরিস বি। ২০০৮ সালে তা আবিষ্কার করা হয়। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি। তাহলে কি এবার সত্যিই পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান মিলবে? বিশেষজ্ঞ মহলে কৌতূহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

Advertisement

অতীতে এই বিশেষ তারামণ্ডল থেকে রেডিয়ো সংকেত পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে সেটি ঠিক কোন গ্রহ থেকে আসছে, তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে এবার দক্ষিণ আফ্রিকার শক্তিশালী মিরকাট রেডিয়ো টেলিস্কোপ ব্যবহার করেন গবেষকরা। তাতেই এসেছে সাফল্য। গ্রহটি যেখানে রয়েছে, সেখান থেকে আসা একাধিক রেডিয়ো সংকেত চিহ্নিত করা গিয়েছে। রিপোর্টে গবেষকরা জানিয়েছেন, ‘এর আগে সৌরজগতের বাইরের কোনো গ্রহ থেকে এত স্পষ্ট রেডিয়ো সংকেত আসেনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ