Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বুদ্ধ পূর্ণিমায় দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে চলবে কম মেট্রো

আগামী কাল, সোমবার বুদ্ধ পুর্ণিমা। সেই উপলক্ষ্যে সরকারি অফিস, স্কুল ও কলেজ ছুটি। রাজপথে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় থাকবে কম।

বুদ্ধ পূর্ণিমায় দক্ষিণেশ্বর-কবি  সুভাষ রুটে চলবে কম মেট্রো
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, সোমবার বুদ্ধ পুর্ণিমা। সেই উপলক্ষ্যে সরকারি অফিস, স্কুল ও কলেজ ছুটি। রাজপথে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় থাকবে কম। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবার সংখ্যা একলাফে ২৬টি কমতে চলেছে। সপ্তাহের কাজের দিন নর্থ-সাউথ মেট্রো করিডরে ২৬২ টি পরিষেবা পান যাত্রীরা। কাল কমে হবে ২৩৬টি। আপ ও ডাউনে ১১৮টি করে পরিষেবা পাবেন যাত্রীরা। পরিষেবার সংখ্যা হ্রাস পেলেও সময়সূচিতে বদল আসছে না। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে যাত্রা করবে যথাক্রমে সকাল ছ’টা ৫০ মিনিট ও ছ’টা ৫৫ মিনিটে। একইভাবে সংশ্লিষ্ট প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রো মিলবে যথাক্রমে রাত সাড়ে ন’টা ও রাত ন’টা ২৮ মিনিটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাতের যাত্রীদের জন্য সোমবার থেকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে স্পেশাল মেট্রো চলে। কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলে এই বিশেষ পরিষেবা। অন্যান্য দিনের মতো সেই নাইট স্পেশাল স্বাভাবিক ছন্দেই চলবে। পাশাপাশি হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ এবং জোকা-মাঝেরহাট এই তিন রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ