Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল

চলতি মরশুমে অপ্রতিরোধ্য ইস্ট বেঙ্গলের মহিলা দল। আই লিগের পর এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন অ্যান্থনি অ্যান্ড্রুজ ব্রিগেড।

কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে অপ্রতিরোধ্য ইস্ট বেঙ্গলের মহিলা দল। আই লিগের পর এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন অ্যান্থনি অ্যান্ড্রুজ ব্রিগেড। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীভূমি এফসি’কে টাই-ব্রেকারে হারায় ইস্ট বেঙ্গল। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১। শেষ পর্যন্ত পেনাল্টি শুট-আউটে ৪-২ ব্যবধানে বাজিমাত করেন সুলঞ্জনা, মামনিরা। 

Advertisement

এদিন প্রথমার্ধে কোনও দলই গোলের দরজা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুলঞ্জনা রাউলের লক্ষ্যভেদে লিড নেয় ইস্ট বেঙ্গল (১-০)। ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল শোধ রিম্পা হালদারের (১-১)। টাই-ব্রেকারে গোল করতে ব্যর্থ হন লাল-হলুদের সুস্মিতা বর্ধন। চাপের মুখে জ্বলে ওঠেন ইস্ট বেঙ্গল গোলরক্ষক মামনি দাস। মোক্ষম সময়ে দু’টি শট বাঁচিয়ে ট্রফি জেতালেন দলকে। এদিকে, প্রথমার্ধে হাতে গুরুতর চোট পান ইস্ট বেঙ্গলের সুস্মিতা লেপচা। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।

সম্পর্কিত সংবাদ