Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতে পরমাণু বোমা ফেলো’, বন্দুকে লিখে রেখেছিল আমেরিকার স্কুলে হামলাকারী যুবক

আমেরিকার ক্যাথলিক স্কুলে হামলায় যুক্ত বন্দুকবাজকে নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। রবিন ওয়েস্টম্যান নামে ওই হামলাকারীর দু’টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে।

‘ভারতে পরমাণু বোমা ফেলো’, বন্দুকে লিখে রেখেছিল আমেরিকার স্কুলে হামলাকারী যুবক
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকার ক্যাথলিক স্কুলে হামলায় যুক্ত বন্দুকবাজকে নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। রবিন ওয়েস্টম্যান নামে ওই হামলাকারীর দু’টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। সেখানে দেখা দিয়েছে, স্কুলে গুলি চালনার ঘটনায় ব্যবহৃত বন্দুকের উপর সাদা অক্ষরে লেখা ‘নিউক ইন্ডিয়া’। অর্থাৎ সরাসরি ভারতে পরমাণু বোমা ফেলো। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন, ইজরায়েলকে ধ্বংসের কথাও লেখা ছিল বন্দুকবাজের হাতিয়ারে। 

Advertisement

গত বুধবার মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক চার্চে জানলা দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল রবিন। তাতে মৃত্যু হয় দুই শিশুর। জখমের সংখ্যা ১৭। হামলার পরই আত্মহত্যা করে অভিযুক্ত। ওই হামলার ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছে মার্কিন ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আদালত সূত্রে খবর, রবিনের আসল নাম রবার্ট ওয়েস্টম্যান। ২০২০ সালে নাম ও লিঙ্গ বদলে ফেলে রবিন। এদিকে, বন্দুকবাজের হামলায় দুই শিশুর মৃত্যুর পর মার্কিন মুলুকে ফের অস্ত্রের সহজলভ্যতা ও অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিসংখ্যান বলছে, শুধু চলতি বছরেই কমপক্ষে ২৮৭টি বন্দুক হাতে হামলার ঘটনা ঘটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ