Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ থামিয়ে দেব, দাবি ডোনাল্ড ট্রাম্পের

নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাকিস্তান-আফগানিস্তান সংঘাতও মেটানোর আগাম ঘোষণা করে দিলেন তিনি।

এবার পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ থামিয়ে দেব, দাবি ডোনাল্ড ট্রাম্পের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নয়াদিল্লি: নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাকিস্তান-আফগানিস্তান সংঘাতও মেটানোর আগাম ঘোষণা করে দিলেন তিনি। রবিবার মালয়েশিয়াতে এসেছিলেন ট্রাম্প। তাঁর উপস্থিতিতেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দু’দেশের মধ্যে শাস্তি দীর্ঘস্থায়ী হবে। মাত্র আটমাসের মধ্যে আমার সরকার আটটি যুদ্ধ থামিয়েছে। মাসে গড়ে একটি। এখন আর একটি লড়াই বাকি রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। এটাও দ্রুত মিটিয়ে দেব। আমি দু’দেশের রাষ্ট্রনেতাদেরই চিনি।’ এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, ‘ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী—দু’জনেই খুব ভালো মানুষ।’ এখানেই থামেননি, চেনা ছকে নিজের ঢাকও পিটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘আমার কিছু করার দরকার ছিল না। তবুও শান্তিস্থাপনে এগিয়ে এসেছি। দারুণভাবে কাজটা করছি। ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো বড় ব্যাপার। এর আগে কোনও প্রেসিডেন্ট একটিও যুদ্ধ থামিয়েছেন বলে শুনিনি।’   একের পর এক যুদ্ধ থামানোর দাবি জানিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য তদ্বির করেছিলেন ট্রাম্প। যদিও তাতে লাভ হয়নি। তারপরও দমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। এবার পাক-আফগানিস্তান সংঘাত মেটানোর কথাও নিজের মতো করেই আগাম ঘোষণা করে দিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ