নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের জেরে মামলা দায়ের হয়েছিল তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে। দিল্লি পুলিসের দায়ের করা সেই মামলায় রেহাই পেলেন তাঁরা। বৃহস্পতিবার নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার শুনানি ছিল। বিচারক সেই মামলা খারিজ করে অভিযুক্তদের রেহাই দেন।
উল্লেখ্য, দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে ২০২৪ সালে বিক্ষোভ দেখানোর ‘অপরাধে’ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত ঘোষ, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, বিবেক গুপ্তা এবং সুদীপ রাহার বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিস। গত ১৩ মে তাঁদের ১০ হাজার ব্যক্তিগত বেল বন্ডে জামিন দেওয়া হয়েছিল। এদিন মামলা থেকেই রেহাই পেলেন তৃণমূলের নেতানেত্রীরা।