Bartaman Logo
১০ জুন, ২০২৬

আরও এক পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির

পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই তাঁকে বহিষ্কার করা হয়। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।

আরও এক পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির
  • ২২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই তাঁকে বহিষ্কার করা হয়। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।  বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, পাক হাই কমিশনের ওই অফিসারের গতিবিধি তাঁর কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাক হাইকমিশনকে তাদের কর্মচারীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সে দেশের কোনও কূটনীতিকই তাঁর ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। সেটা নিশ্চিত করার দায়িত্ব হাই কমিশনকেই নিতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ