Bartaman Logo
১০ জুন, ২০২৬

যোগীরাজ্যে মূক-বধির মহিলাকে ধর্ষণ, সিসি ক্যামেরায় ধরা পড়ল নির্যাতিতার অসহায় দৌড়

যোগীরাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এবার গণধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী, মূক-বধির মহিলা। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করেন অসহায় নির্যাতিতা।

যোগীরাজ্যে মূক-বধির মহিলাকে ধর্ষণ, সিসি ক্যামেরায় ধরা পড়ল নির্যাতিতার অসহায় দৌড়
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: যোগীরাজ্যে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এবার গণধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী, মূক-বধির মহিলা। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করেন অসহায় নির্যাতিতা। কিন্তু বাইক আরোহী দুষ্কৃতীরা পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিস। পুলিসের এনকাউন্টারে আহত হয়েছে তারা। অপরাধের কথা তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিস।

Advertisement

সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। সেখানেই নির্যাতিতার বাড়ি। মানসিক দিক থেকে প্রতিবন্ধকতার শিকার ওই মহিলা কথা বলতে বা শুনতে পারেন না। ঘটনার দিন মামাবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই তাঁকে অপহরণ করে অভিযুক্তরা। তারপর নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে সবাইকে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ছুটছেন অসহায় ওই মহিলা। পিছনে ধাওয়া করছে দু’জন বাইক আরোহী । ১৬ সেকেন্ডের ফুটেজে স্রেফ এইটুকুই দেখা গিয়েছে। সুযোগ বুঝে অসহায় প্রতিবন্ধী মহিলাকে পাকড়াও করে তারা। তারপর নির্জন স্থানে নিয়ে গিয়ে মহিলার উপর অত্যাচার চালানো হয়। শারীরিক প্রতিবন্ধকতার কারনে চিৎকারটুকুও করতে পারেননি নির্যাতিতা। ঘটনার পর অভিযুক্তরা চম্পট দেয়। কোনওক্রমে বাড়ি পৌঁছন নির্যাতিতা। 
স্থানীয় কোতওয়ালি দেহাত থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সিসিটিভি ফুটেজ দেখে অঙ্কুর ভার্মা ও হর্ষিত পাণ্ডে নামে দুজনকে চিহ্নিত করে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ