Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে’, রাম-বামকে একযোগে আক্রমণ মমতার

দলীয় কর্মসূচি থেকে বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, রামের সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার চক্রান্ত করছে বাম।

‘সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে’,  রাম-বামকে একযোগে আক্রমণ মমতার
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় কর্মসূচি থেকে বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, রামের সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার চক্রান্ত করছে বাম। বিজেপি শাসিত একাধিক রাজ্যে  বাঙালিদের হেনস্তা ও অপমানের প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা। পদযাত্রার পর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে একটি সভা করেন তিনি। সেখান থেকেই বিজেপি এবং সিপিএমকে এক আসনে বসিয়ে তুমুল আক্রমণ শানান তিনি। যেহেতু বিজেপি শাসিত রাজ্যেই বাঙালিদের অপমানের ঘটনা ঘটছে, তাই মমতার প্রধান নিশানায় ছিল গেরুয়া শিবিরই। তারপরেই মমতা তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন সিপিএমকে। তাঁর কথায়, ‘সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে, তারপরও ওদের লজ্জা নেই। রামের সঙ্গে বামেরা হাত মিলিয়ে ভোট কাটার চেষ্টা করে যাচ্ছে।’ মমতার আশঙ্কা, বাম জমানায় যেরকম অশান্তির ঘটনা ঘটানো হতো, সেই সব ভয়ঙ্কর দিন আবার ফেরানোর চেষ্টা করেছে বামেরা। আগামী দিনে সিপিএম কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়া, চমকাইতলার মতো ঘটনা ঘটাতে পারে বলেও মনে করেন তিনি। এমনকী, কৃষকদের উপর 

Advertisement

আক্রমণ, খেটে খাওয়া গরিব মানুষদের উপরও আক্রমণ নেমে আসতে পারে। এই প্রেক্ষাপটেই মমতার আহ্বান, ‘এই জগাই-মাধাইদের চিহ্নিত করুন। ভোট বাক্সে উপযুক্ত জবাব দিন।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ