Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

রাজ্যের এজেন্ডা নিয়ে প্রচার চালাতে হবে, ভাবনা সিপিএমের

যাবতীয় আলোচনা জাতীয় স্তরের ইস্যু নিয়ে চলছে। সেইমতো আন্দোলন-কর্মসূচির প্রস্তুতি চলছে। কিন্তু রাজ্যে রাজ্যে সেখানকার এজেন্ডার দিকে সেভাবে নজর দেওয়া হচ্ছে না।

রাজ্যের এজেন্ডা নিয়ে প্রচার চালাতে হবে, ভাবনা সিপিএমের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যাবতীয় আলোচনা জাতীয় স্তরের ইস্যু নিয়ে চলছে। সেইমতো আন্দোলন-কর্মসূচির প্রস্তুতি চলছে। কিন্তু রাজ্যে রাজ্যে সেখানকার এজেন্ডার দিকে সেভাবে নজর দেওয়া হচ্ছে না। ফলে স্থানীয় স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে এভাবেই রাজ্যওয়াড়ি এজেন্ডা ধরে জনভিত্তি তৈরিতে জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। দলীয় সূত্রে খবর, বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি রাজ্য কমিটিগুলিকে নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় যাওয়ার জন্য। পাশাপাশি, রাজ্যভিত্তিক ইস্যুতে কর্মসূচি তৈরি করে আন্দোলন-অবস্থানের পথে হাঁটার কথাও বলেছেন তিনি। উল্লেখ্য, আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যেভাবে জনভিত্তি তৈরির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, তাকে বিশেষ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ