Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সঙ্গে নৈকট্য ফের বাড়বে: মার্কিন ট্রেজারি সচিব

মঙ্গলবার মধ্য‌রাত থেকেই ভারতের পণ্য রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ভারতের উপর আরও বেশি হারে শুল্ক চাপাতে পারেন তিনি।

ভারতের সঙ্গে নৈকট্য ফের বাড়বে: মার্কিন ট্রেজারি সচিব
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মঙ্গলবার মধ্য‌রাত থেকেই ভারতের পণ্য রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ভারতের উপর আরও বেশি হারে শুল্ক চাপাতে পারেন তিনি। শুল্ক আবহে বন্ধ হয়ে আছে দু’দেশের বাণিজ্য আলোচনা। তবে ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফের একবার ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পক্ষে সওয়াল করলেন। মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বেসেন্ট বলেন, ‘আমি অবশ্যই মনে করি, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। তাই দিনের শেষে দুই দেশ ফের কাছাকাছি আসবে।’ বেসেন্ট আরও জানান, দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হয়নি। মে বা জুন মাসের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। যদিও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার জন্য ভারত যেভাবে কাজ করছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন ট্রেজারি সেক্রেটারি। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ