Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

চীন কোনও যুদ্ধে জড়ায়নি, ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বেজিংয়ের

রাশিয়া থেকে তেল কেনায় চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর জন্য ন্যাটো গোষ্ঠীভূক্ত দেশগুলিকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীন কোনও যুদ্ধে জড়ায়নি, ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বেজিংয়ের
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

বেজিং: রাশিয়া থেকে তেল কেনায় চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর জন্য ন্যাটো গোষ্ঠীভূক্ত দেশগুলিকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার পাল্টা দিল বেজিংও। তারা জানিয়েছে, যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না আর নিষেধাজ্ঞা চাপানো হলে তা সমস্যা আরও বাড়িয়ে দেয়। সংঘাত মেটাতে শান্তি আলোচনার পক্ষেই সওয়াল করে এসেছে বেজিং। শনিবার স্লোভেনিয়া সফরে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং উই। সেখানে তিনি বলেন, ‘চিন কোনও যুদ্ধে অংশও নেয়নি বা পরিকল্পনাও করে না। আমরা আলোচনার মাধ্যমে সংঘাত মেটাতে আগ্রহী।’ ওয়াংয়ের বক্তব্য, চিন ও ইউরোপের মধ্যে শত্রুতা নয়, বন্ধুত্ব থাকা উচিত। তাই একে অপরের সঙ্গে সংঘাতে জড়ানোর বদলে সহায়তা করা উচিত। চিনের বিদেশমন্ত্রীর বক্তব্যের ঠিক আগে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার উপর চিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। তাই চড়া হারে শুল্ক বসালেই এই নিয়ন্ত্রণ ভাঙা সম্ভব হবে। এরপরই চীনের উপর শুল্ক বসানোর জন্য ন্যাটো গোষ্ঠীর দেশগুলিকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ