Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ সহ বেশ কিছু এলাকা। আগামী সপ্তাহের শুরুতেই এই অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ সহ বেশ কিছু এলাকা। আগামী সপ্তাহের শুরুতেই এই অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব ঠিক থাকলে আগামী ৫ মে (সোমবার) বহরমপুর পৌঁছবেন তিনি। ওই দিনই তিনি একটি বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে। মঙ্গলবার যোগ দেবেন পরিষেবা প্রদান অনুষ্ঠানে। তার আগে সামসেরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। শুনবেন তাঁদের সুবিধা অসুবিধার কথা। যাবেন ধুলিয়ানেও। উল্লেখ্য, তিনি নিজে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে রাজ্যের তরফে দেওয়া আর্থিক সহায়তা তুলে দেবেন বলে আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে পরিষেবা প্রদান অনুষ্ঠানের জন্য সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠকে চিহ্নিত করা হয়েছে বলে জেলা সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ