বোল্লা কালীপুজো উপলক্ষ্যে এই স্টেশনে দাঁড়াবে স্পেশাল ট্রেন
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৫৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী ২৭ নভেম্বর ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো। আর এই পুজো উপলক্ষ্যে প্রচুর মানুষের যাত্রীসমাগম হয়। তাই যাত্রীদের সুবিধার কথা মাথা রেখে একলাখি স্টেশনে দেওয়া হচ্ছে পাঁচ জোড়া অতিরিক্ত ট্রেন। এর পাশাপাশি এই ট্রেনগুলির ২ মিনিট করে একলাখি স্টেশনে দাঁড়াবে। আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।

Advertisement

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০২৭ হাওড়া–নিউ জলপাইগুড়ি স্পেশাল (২৫ নভেম্বর), সকাল ৬:৪৯            

০৩০২৮ নিউ জলপাইগুড়ি–হাওড়া স্পেশাল (২৬ নভেম্বর) বিকেল ৩:৩২ 

০৩০০৫ হাওড়া–লামডিং স্পেশাল (২৭ নভেম্বর), বিকেল ৩:০৯           ০৩০০৬ লামডিং–হাওড়া স্পেশাল (২৮ নভেম্বর), রাত ৩:৩৮            ০৫৯৩২ ডিব্রুগড়–কলকাতা স্পেশাল (২৮ নভেম্বর), বিকেল ৩:৪০           

০৫৯৩১ কলকাতা–ডিব্রুগড় স্পেশাল (৩০ নভেম্বর), সকাল ৯:৪৩           

০৩১২৯ কলকাতা–নিউ জলপাইগুড়ি স্পেশাল (২৮ ও ২৯ নভেম্বর), সকাল ৬:৪৯  

০৩১২৫ কলকাতা–নিউ কোচবিহার স্পেশাল (২৮ নভেম্বর), সকাল ৮:৫৪            

০৩১২৬ নিউ কোচবিহার–কলকাতা স্পেশাল (২৯ নভেম্বর), রাত ১২:১২            

 ০৩১৩৯ নিউ জলপাইগুড়ি–কলকাতা স্পেশাল (২৯ ও ৩০ নভেম্বর), বিকেল ৩:৩২   

এই সমস্ত ট্রেনগুলিকে একলাখি স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট দিনগুলিতেই এই ট্রেনগুলি ২ মিনিটের জন্য দাঁড়াবে। এর ফলে একলাখি স্টেশনে যাত্রীদের সুস্থভাবে ওঠানামা করার সুযোগ থাকবে।