Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কিষাণ ক্রেডিট কার্ডের নিয়মে বদল, খসড়া বিধি প্রকাশ রিজার্ভ ব্যাংকের

কিষাণ ক্রেডিট কার্ডের বিধিনিয়মে বড়োসড়ো বদল আনছে রিজার্ভ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সমবায় ব্যাংকে এই বিধিনয়মের খসড়া পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে রিজার্ভ ব্যাংক। কৃষক সংগঠনগুলির কাছেও মতামত, পরামর্শ ও প্রস্তাব জানতে চাওয়া হয়েছে।

কিষাণ ক্রেডিট কার্ডের নিয়মে বদল, খসড়া বিধি প্রকাশ রিজার্ভ ব্যাংকের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কিষাণ ক্রেডিট কার্ডের বিধিনিয়মে বড়োসড়ো বদল আনছে রিজার্ভ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সমবায় ব্যাংকে এই বিধিনয়মের খসড়া পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে রিজার্ভ ব্যাংক। কৃষক সংগঠনগুলির কাছেও মতামত, পরামর্শ ও প্রস্তাব জানতে চাওয়া হয়েছে। 

Advertisement

রিজার্ভ ব্যাংকের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কৃষক লোন দিয়ে সেই টাকায় ঠিক কী করছে, চাষবাস করছে কি না, যতটা করার কথা, তা করছে কি না, সেই সবকিছু নিয়ে নজরদারি চালাবে ব্যাংক। এর জন্য থাকবে এক বা একাধিক ইনস্পেক্টর। ঋণের মাসিক কিস্তি নির্দিষ্ট সময়েই দিতে হবে। তা খেলাপ করলে বকেয়া ইএমআইয়ের উপরও অতিরিক্ত সুদ চাপাতে পারবে ব্যাংক। খসড়ায় আরও বলা হয়েছে, এবার থেকে কিষাণ ক্রেডিট কার্ডে দু’রকম ঋণে দু’ধরনের সুদের হার নির্ধারণ করা হবে। শর্ট টার্ম ও লং টার্ম। যে ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, সেখান থেকে কৃষিবিমার সুবিধা নিতে হবে। অর্থাৎ ওই ব্যাংকই স্থির করবে যে, কোন বিমা দেওয়া হবে। বিমার প্রিমিয়ামও ওই ব্যাংকেই জমা পড়বে। ব্যাংকের থেকে লোন নিয়ে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কৃষিকাজ শুরু করা না হয়, তাহলে ব্যাংক সেই লোনের টাকা ফেরত চাইতে পারে। এমনকি জরিমানাও করতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ