Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শতরান নাজমুল ও মুশফিকুরের

২০০৯ সালে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেস্টে অভিষেক হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের। দীর্ঘ ১৬ বছরের লাল বলের কেরিয়ারও তিনি শেষ করছেন একই স্টেডিয়ামে।

শতরান নাজমুল ও মুশফিকুরের
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গল: ২০০৯ সালে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেস্টে অভিষেক হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের। দীর্ঘ ১৬ বছরের লাল বলের কেরিয়ারও তিনি শেষ করছেন একই স্টেডিয়ামে। বাংলাদেশের বিরুদ্ধে গলে সিরিজের প্রথম টেস্ট খেলেই এই ফর‌ম্যাটকে বিদায় জানাবেন তিনি। তাই মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে গ্যালারি ভাসল ম্যাথিউজ আবেগে। বিদায়ী টেস্ট স্মরণীয় করতে উপস্থিত ছিল তাঁর পরিবার। মাঠে নামার সময় ম্যাথিউজকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। তবে তারকা ক্রিকেটারের বিদায়ী মঞ্চে আলো কাড়লেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত (ব্যাটিং ১৩৬) ও মুশফিকুর রহিম (ব্যাটিং ১০৫)। দু’জনেই শতরান হাঁকিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২। 

Advertisement

এদিকে, শেয়ার বাজার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলাদেশ ছাড়ার ক্ষেত্রে জারি হল নিষেধাজ্ঞা। ঢাকার এক আদালত এই রায় দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ