অ্যাকাডেমির জমিতে মসজিদ, বিতর্কে সানিয়া
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: টেনিস অ্যাকাডেমির জমিতে মসজিদ! হ্যাঁ, হায়দরাবাদে এটাই করছেন সানিয়া মির্জা। টেনিস থেকে অবসর নেওয়া প্রাক্তন তারকার শহরের কেন্দ্রে রয়েছে একটি শপিং সেন্টার। তার পাশেই আছে বেশ খানিকটা ফাঁকা জমি। একসময় সেখানে টেনিস অ্যাকাডেমি গড়ার ভাবনা ছিল সানিয়ার। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। সেই জমিকেই সানিয়া মসজিদের জন্য দান করেছেন। তা নির্মাণের খরচও তিনি দিচ্ছেন বলে খবরে প্রকাশ। সদ্য সেই মসজিদের শিলান্যাস হয়েছে। আর তা করেছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, যিনি তেলেঙ্গানা সরকারের মন্ত্রীও। সানিয়াও ছিলেন সেখানে। দু’জনের পারিবারিক সম্পর্কও রয়েছে। সেই শিলান্যাসের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। এরপরই প্রশ্নের মুখে পড়েছেন সানিয়া। টেনিস অ্যাকাডেমির জমিকে কেন মসজিদের জন্য দান করা হল, জানতে চেয়েছেন অনেকে। কেউ কেউ হাসপাতাল তৈরির পরামর্শও দিয়েছেন সেখানে। আবার অনেকে পাশেও দাঁড়িয়েছেন সানিয়ার।

Advertisement