লন্ডন: সোমবারই ২০২৬ ব্যালন ডি’ওর জিতেছেন হ্যারি কেন। আর ২৪ ঘণ্টার মধ্য সর্বকলের সেরা পুরস্কারটি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত আট দশকের বেশি সময় ধরে চলা এই বর্ষসেরা পুরস্কারের তালিকায় সবচেয়ে উপরে থাকবে ২০০৮ সালে জেতা সিআরসেভেনের ব্যালন ডি’ওরটি। ভোটের বিচারে ২০১২ সালে জেতা লায়োনেল মেসির পুরস্কারটিকে টপকে সর্বকালের সেরা মুকুটটি উঠল রোনাল্ডোর মাথাতে। মূলত দুই বা তার বেশি সংখ্যায় ব্যালন ডি’ওর জয়ীদের মধ্যেই এই ভোটাভুটি হয়। সেখানে দুই মহাতারকার মধ্যে চলা লড়াইয়ে শেষ হাসি হাসলেন পর্তুগিজ মহাতারকা।
Advertisement



