Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানকে হুঁশিয়ারি সিডিএস চৌহানের

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আঁচ সিঙ্গাপুরের শাংগ্রিলা ডায়ালগে। সেখানে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।

পাকিস্তানকে হুঁশিয়ারি সিডিএস চৌহানের
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সিঙ্গাপুর সিটি: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আঁচ সিঙ্গাপুরের শাংগ্রিলা ডায়ালগে । সেখানে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি সাফ বলেছেন, ‘ভারতের সহ্যের একটা সীমা রয়েছে।  এটা পাকিস্তানকে মনে রাখতে হবে। অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি লাল দাগ আমরা টেনে দিয়েছি। আশা করি, পাকিস্তান এর থেকে শিক্ষা নেবে।’ ওই ডায়ালগে অংশ নিয়েছেন পাক সেনাকর্তা জেনারেল শাহির সমশাদ মির্জাও। মুখোমুখি না হলেও  দুই দেশের সামরিক কর্তার বক্তব্যেই সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের প্রসঙ্গ উঠে এসেছে। পাক আধিকারিক বলেছেন, এখন সংঘর্ষ কীভাবে মোকাবিলা করা হবে তা গুরুত্বপূর্ণ নয়। কোন পথে সংঘর্ষ মেটানো হবে, তার অনুসন্ধান অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ এই চেষ্টা বন্ধ রাখলে ধ্বংসাত্মক পরিণতি অপেক্ষা করে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।  

Advertisement

আঞ্চলিক সঙ্কট নিরসনে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ‘রিজিওনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজম’ শীর্ষক আলোচনায় জেনারেল চৌহান ভারতের অপারেশন সিন্দুর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আশা করি এই অপারেশনের গুরুত্ব অন্যরা বুঝবে। কেবল সেনাস্তরেই এই অপারেশন সীমাবদ্ধ ছিল। তবে আমাদের সহ্য ক্ষমতার একটা আভাস ওরা পেয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রায় দু’দশক বা তার বেশি সময় ধরে আমরা ছায়াযুদ্ধের শিকার। বহু মানুষকে আমরা হারিয়েছি। আমরা এসবের ইতি চাই।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ