Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোজভ্যালি সংক্রান্ত কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধানের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের

চিট ফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত দিল হাইকোর্ট।

রোজভ্যালি সংক্রান্ত কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধানের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিট ফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত দিল হাইকোর্ট। এর আগে ওই কমিটিকে আর্থিক হিসেব সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহারায়ের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট পেশ হতেই প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। দেখা যায়, ১০ বছরের আর্থিক হিসাব নিয়ে কোনও অডিটই হয়নি! এরপরই বেঞ্চের নজরে আসে অফিস চালাতে ২০১৫ সাল থেকে এপর্যন্ত মাত্র ১০ লক্ষ টাকা খরচ করেছে কমিটি। তা দেখে বিচারপতিরা প্রশ্ন তোলেন, ‘তাহলে চেয়ারম্যানের বেতন কে দিয়েছে?’ জবাবে আইনজীবী জানান, ওই টাকা চকোলেট গ্রুপ টাকা দিয়েছে। 
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রোজভ্যালির হোটেলগুলি বিক্রি না করে, চকোলেট গ্রুপকে দিয়ে তার ব্যবসা করানো নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বেঞ্চ। এদিন রিপের্টে পাওয়ার পর বিরক্ত ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কোন নির্দেশে চকোলেট গ্রুপ নামক সংস্থা এই কাজ করেছে? 
এর পরই ডিভিশন বেঞ্চ জানায়, কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান করতে হবে। পাশাপাশি অডিট না করেই রিপোর্ট পেশ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এরপরই আদালতে পেশ করা কমিটির রিপোর্ট সবপক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। আগামী বুধবার বিষয়টি নিয়ে ইডি’র জবাব শুনবে আদালত। রোজভ্যালির পাশাপাশি এদিন এমপিএস চিটফান্ডে প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরাতে নিযুক্ত বিচারপতি তালুকদার কমিটির কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ