Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

উত্তরপ্রদেশে ধর্ষণ করে খুনের অভিযোগ, তরুণীর দেহ উদ্ধার

মহরমের দিন থেকে নিখোঁজ ছিলেন। সোমবার রাতে একটি হোটেলের পিছন থেকে উদ্ধার করা হয় ২২ বছরের ওই তরুণীর দেহ উদ্ধার করা হল। অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল দেহটি।

উত্তরপ্রদেশে ধর্ষণ করে খুনের অভিযোগ, তরুণীর দেহ উদ্ধার
  • ৯ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লখনউ: মহরমের দিন থেকে নিখোঁজ ছিলেন। সোমবার রাতে একটি হোটেলের পিছন থেকে উদ্ধার করা হয় ২২ বছরের ওই তরুণীর দেহ উদ্ধার করা হল। অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল দেহটি। পরিবারের দাবি, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাবাঁকির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, গত রবিবার মায়ের সঙ্গে মহরম উপলক্ষ্যে আয়োজিত একটি সমাবেশে গিয়েছিলেন তরুণী। সন্ধ্যায় ভিড়ের মধ্যে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যান তরুণী। তাঁর পরিবার সারারাত ধরে খোঁজাখুঁজি করে। তবে খোঁজ মেলেনি। এরপর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। সোমবার সন্ধ্যায় একটি হোটেলের পিছন থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। সেই ছবি পরিবারকে দেখালে তাঁরা দেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, ধর্ষণের পর খুন করা হয়েছে  তরুণীকে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের প্যানেল গঠন হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ