ঢাকা: বাংলাদেশের নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। আর তাদের জোটসঙ্গী হিসাবে একটি আসনে জিতল ‘বিজেপি’ও! অর্থাৎ বাংলাদেশ জাতীয় পার্টি। ভোলা-১ আসন থেকে জয়ী রয়েছেন ‘বিজেপি’ প্রার্থী আন্দালিব রহমান পার্থ। জামাতের প্রার্থীকে ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। পার্থর আরও একটি পরিচয় রয়েছে। তাঁর মা রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাগ্নি। শেখ হাসিনার আত্মীয় হয়েও আওয়ামি লিগের শাসনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন পার্থ। এর আগে ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি পার্থ শিক্ষাবিদ ও আইনজীবী হিসাবেও জনপ্রিয়। তবে সে সব ছাপিয়ে আলোচনা চলছে তাঁর দলের নাম নিয়েই।



