Bartaman Logo
১০ জুন, ২০২৬

জ্যোতির কেরল সফরের টাকা দেন বিজয়নের জামাই, দাবি বিজেপির

চরবৃত্তির অভিযোগে ধৃত ভ্লগার জ্যোতিরানি মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাইয়ের! বিজেপির এমন অভিযোগকে কেন্দ্র করে সরগরম দক্ষিণের রাজ্যের রাজনীতি।

জ্যোতির কেরল সফরের টাকা দেন বিজয়নের জামাই, দাবি বিজেপির
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: চরবৃত্তির অভিযোগে ধৃত ভ্লগার জ্যোতিরানি মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাইয়ের! বিজেপির এমন অভিযোগকে কেন্দ্র করে সরগরম দক্ষিণের রাজ্যের রাজনীতি। কেরল বিজেপির প্রাক্তন সভাপতি কে সুন্দরনের অভিযোগ, জ্যোতি যখন কন্নুর বেড়াতে গিয়েছিল, তখন রাজ্য পর্যটন দপ্তর তার ঘোরার সমস্ত খরচ বহন করে। পর্যটনমন্ত্রী পি এ মহম্মদ রিয়াজ নিজে উদ্যোগ নিয়ে সরকারি খরচে জ্যোতির বেড়ানোর ব্যবস্থা করে দেন। রিয়াজ হলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাই।

Advertisement

এক্স হ্যান্ডলে সুন্দরন লিখেছেন, ‘পাক গুপ্তচর জ্যোতির কুন্নুর ভ্রমণের খরচ বহন করেছিল বিজয়নের জামাইয়ের দপ্তর। জ্যোতি কার সঙ্গে দেখা করেছিল? তার আসল উদ্দেশ্য কী ছিল? কেরল সরকার কেন একজন গুপ্তচরকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছিল? এখনও পর্যন্ত অবশ্য বিজেপির অভিযোগ নিয়ে মন্ত্রী রিয়াজের কোনও সরকারি বিবৃতি মেলেনি। জ্যোতির ইউটিউব চ্যানেল অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে কেরলে ঘুরতে গিয়েছিল সে। কন্নুরের আলাক্কড়ে অবস্থিত কাশীপুরম মন্দিরে যায় সে। আলাক্কড় থেকে ১৭ কিমি দূরে অবস্থিত এজিমালা নাভাল ট্রেনিং অ্যাকাডেমি। নৌসেনার তথ্য পাচারের উদ্দেশেই জ্যোতি সেখানে গিয়েছিল কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ