Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরিয়ানি ঠান্ডা! ধুন্ধুমার সোদপুরের রেস্টুরেন্টে, থানায় অভিযোগ দায়ের

রাতভর প্যান্ডেলে ঘোরার পর রেস্টুরেন্টে খেতে গিয়ে হুলস্থুল কাণ্ড সোদপুরে। মাটন বিরিয়ানি ঠান্ডা ও বাসি! এই অভিযোগ ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে গালাগালি, মারপিট ও খাবার ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

বিরিয়ানি ঠান্ডা! ধুন্ধুমার সোদপুরের রেস্টুরেন্টে, থানায় অভিযোগ দায়ের
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাতভর প্যান্ডেলে ঘোরার পর রেস্টুরেন্টে খেতে গিয়ে হুলস্থুল কাণ্ড সোদপুরে। মাটন বিরিয়ানি ঠান্ডা ও বাসি! এই অভিযোগ ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে গালাগালি, মারপিট ও খাবার ফেলে দেওয়ার ঘটনা ঘটে। দু’পক্ষ খড়দহ থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

সোদপুরের রামকৃষ্ণ আশ্রম রোডের সারদাপল্লির বাসিন্দা সঞ্জীব পাল। বুধবার অর্থাৎ নবমীর রাতে তিনি সপরিবারে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। মধ্যরাতে এইচবি টাউন তিন নম্বর রোডের একটি রেস্টুরেন্টে খেতে ঢোকেন। তাঁদের অভিযোগ, পরিবেশন করা খাবার বাসি ও ঠান্ডা। এনিয়ে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। মারপিট, খাবার ফেলে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরের দিন দুই পক্ষ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
থানায় লিখিত অভিযোগ দায়ের করা সঞ্জীববাবুর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ঠান্ডা ও বাসি বিরিয়ানি দেখে আমরা অসন্তুষ্ট হই। দু-চার কথা বলে টাকা মিটিয়ে চলে আসার চেষ্টা করি। আচমকা দোকান মালিকের ছেলে এসে গালিগালাজ করে ও আমাদের মারধর করে। ১৫ হাজার টাকা চায়। খেতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে স্বপ্নেও ভাবিনি। দোকান মালিক চঞ্চল দত্ত পাল্টা অভিযোগে বলেছেন, ওঁরা গালিগালাজ ও মারপিট শুরু করেন। প্রচুর খাবার নষ্টের পাশাপাশি আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ