Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুণ্যভূমি বাংলাতেই হবে বাংলা বিদ্বেষীদের বিনাশ: অভিষেক

বাংলা বিরোধী ও বাংলা বিদ্বেষী হল বিজেপি। গেরুয়া পতাকাধারীদের গায়ে এই তকমা সেঁটে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর সংযোজন, যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের বিনাশ হবে বাংলার মাটিতেই।

পুণ্যভূমি বাংলাতেই হবে বাংলা বিদ্বেষীদের বিনাশ: অভিষেক
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা বিরোধী ও বাংলা বিদ্বেষী হল বিজেপি। গেরুয়া পতাকাধারীদের গায়ে এই তকমা সেঁটে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর সংযোজন, যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের বিনাশ হবে বাংলার মাটিতেই।

Advertisement

রবিবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পুণ্যলগ্নে মাদুর্গার কাছে অভিষেকের প্রার্থনা, অশুভ শক্তির বিনাশ হোক। শুভ শক্তির আর্বিভার ঘটুক।
বাংলার দুর্গাপুজো এখন গোটা বিশ্বেই সমাদৃত। কিন্তু এই দুর্গাপুজোকে নিয়েই কটাক্ষ করেছিলেন বিজেপি নেতারা। বাংলায় দুর্গাপুজো হয় না বলে কটূক্তি করেছিলেন বিজেপি নেতারা। তাঁদের উদ্দেশে অভিষেকের তোপ, ‘ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। যাঁরা একসময় বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরা এখন এসে দেখে যাক বাংলায় কতটা উন্মাদনায় দুর্গাপুজো হচ্ছে। আগে মূলত চারদিন দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেন মানুষ। কিন্তু আমাদের সরকার বাংলায় ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর প্রসার ও ব্যাপ্তি ঘটেছে। এখন মহালয়ার দিন থেকেই রাস্তায় নেমে পড়েন মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যেকটি ক্লাবকে পুজোর প্রসারে দিয়েছে ১ লক্ষ ১০ হাজার করে টাকা। ফলে যারা বাংলার দুর্গাপুজো নিয়ে সমালোচনা করেন, তাঁরা বাস্তব ছবিটা একবার দেখে যান।’ অন্যদিকে বাংলাকে অসম্মান, অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি, চক্রান্ত বিজেপি করছে বলে অভিযোগ। এর জবাব বাংলার মানুষই ভোটের মাধ্যমে বিজেপিকে দেবে বলে প্রত্যয়ী সুর তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। জাগোবাংলার উৎসব সংখ্যায় অভিষেক লিখেছেন, ‘বাংলা ভাষা, বাংলার উৎসব, বাঙালির ইতিহাস ও সংস্কৃতিকে তাচ্ছিল্য করছে বিজেপি। বাংলা বিদ্বেষ আসলে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অপচেষ্টামাত্র।’ তিনি আরও লিখেছেন, ‘একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের সমর্থনে তৃণমূল জয়লাভ করেছিল। তেমনই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা বিরোধী বিজেপিকে বিনাশ করে, কুৎসা-প্রতিহিংসা, বৈষম্যের জাল ছিন্ন করে এগিয়ে যাবে বাংলা। এই বাংলার নীল আকাশে উড়বে ঐক্য ও সম্প্রীতির জয়ধ্বজা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ