Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

যুদ্ধের জন্য ধাক্কা খাবে না বাসমতীর রপ্তানি: ক্রিসিল

ভারতে যে পরিমাণ বাসমতী চাল উৎপাদিত হয়, তার তিনভাগের দু-ভাগই হয় রপ্তানি। এক্ষেত্রে বাসমতী চালের সবচেয়ে জনপ্রিয় বাজার ইরান।

যুদ্ধের জন্য ধাক্কা খাবে না বাসমতীর রপ্তানি: ক্রিসিল
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতে যে পরিমাণ বাসমতী চাল উৎপাদিত হয়, তার তিনভাগের দু-ভাগই হয় রপ্তানি। এক্ষেত্রে বাসমতী চালের সবচেয়ে জনপ্রিয় বাজার ইরান। সে-দেশে যুদ্ধ চলায় আশঙ্কা ছিল বাসমতীর রপ্তানি মার খাবে। ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করেছে, ইরানের বাজার মার খেলেও রপ্তানি ধাক্কা খাবে না। তার কারণ, বিকল্প বাজারে তা বিক্রির পরিসর তৈরি করেছে ভারত। ক্রিসিলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশ থেকে মোট ৬০ লক্ষ ৬০ হাজার টন বাসমতী চাল রপ্তানি করা হয়েছে। সংস্থাটির দাবি, এবছর তো বটেই, আগামী অর্থবর্ষেও এর অন্তত ২ শতাংশ রপ্তানি বৃদ্ধিতে সমর্থ হবে ভারতীয় সংস্থাগুলি। তার কারণ ইরাক, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরশাহিতে বাসমতীর চাহিদা অনেকটাই বেড়েছে। ক্রিসিল দাবি করেছে, চাল রপ্তানিতে টান না পড়লেও, পাঠানোর খরচ বাড়বে। ফলে রপ্তানিকারী সংস্থাগুলির মূলধনে টান পড়তে পারে। কিন্তু দেশীয় বাজারে সেই চাল আসবে না বলেই ধারণা তাদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ