Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংক ধর্মঘটের ডাক জানুয়ারিতে

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মচারী ও অফিসারদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ফর ব্যাংক ইউনিয়নস।

ব্যাংক ধর্মঘটের ডাক জানুয়ারিতে
  • ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মচারী ও অফিসারদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ফর ব্যাংক ইউনিয়নস। তবে কোন কোন দিন সেই ধর্মঘট হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এবারের ধর্মঘটের মূল এজেন্ডা সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘সপ্তাহে পাঁচদিন ব্যাংক খোলার ব্যাপারে কর্তৃপক্ষগুলির নিজস্ব সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয় ২০২৩ সালের ৭ ডিসেম্বর। এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়ার কথা অর্থমন্ত্রকের। কিন্তু এখনও তা ঝুলে আছে।’ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘১ ডিসেম্বর থেকে আমরা লাগাতার আন্দোলনে যাচ্ছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ