Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট

গত বছর আগস্ট মাসে পতন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। তার প্রায় দেড়বছর পর বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

ঢাকা: গত বছর আগস্ট মাসে পতন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। তার প্রায় দেড়বছর পর বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেদিনই জুলাই জাতীয় সনদ বাস্তাবায়নে গণভোটও আয়োজন করা হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জানিয়েছিলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে। 
এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ অবাধ ও গণতান্ত্রিক ভোট আয়োজন করতে সক্ষম। এটা আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দেবে। ভোটের আগে ভুয়ো খবরের মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাসিরুদ্দিন। তাই সকলকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন। 
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৩০০ সংসদ আসনে একসঙ্গে ভোট হবে। অনাবাসী বাংলাদেশিরাও আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত  ভোটাধিকার প্রয়োগের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। ২৯ ডিসেম্বর থেকে মনোনয়ন পর্ব শুরু। সবমিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লক্ষ।   

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ