Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফ্রেব্রুয়ারি মাসেই ভোট বাংলাদেশে!

সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই হতে পারে বাংলাদেশের নির্বাচন। শুক্রবার লন্ডনে খালেদা জিয়া-পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

ফ্রেব্রুয়ারি মাসেই ভোট বাংলাদেশে!
  • ১৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

লন্ডন: সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই হতে পারে বাংলাদেশের নির্বাচন। শুক্রবার লন্ডনে খালেদা জিয়া-পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। পরে সাংবাদিক সম্মেলনে নির্বাচন এগিয়ে আসার কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান। এর আগে এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন মহম্মদ ইউনুস। তবে এদিনের বৈঠকে তাঁর কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন সেরে ফেলার আর্জি জানান তারেক। তখন ইউনুস বলেন, ‘ওই সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতই সম্পন্ন হলে নির্বাচন করা যেতেই পারে।’ তবে এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে, ইউনুস বাংলাদেশে ফেরার পরই কোনও তারিখ ঘোষণা করবে বাংলাদের নির্বাচন কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ