Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জামাতের স্বীকৃতি ফিরিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন

শেখ হাসিনার জমানায় বাতিল হওয়া জামাত-ই-ইসলামির স্বীকৃতি ফেরাল বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে তাদের ভোটে লড়তে আর কোনও বাধা রইল না।

জামাতের স্বীকৃতি ফিরিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: শেখ হাসিনার জমানায় বাতিল হওয়া জামাত-ই-ইসলামির স্বীকৃতি ফেরাল বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে তাদের ভোটে লড়তে আর কোনও বাধা রইল না। দলের নাম ও প্রতীক ব্যবহার করেই ভোটে লড়তে পারবেন দলীয় প্রার্থীরা। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশ মেনে জামাতের বাতিল হওয়া স্বীকৃতি ফেরানো হয়েছে। গত ১ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টও জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। তারপরই নড়েচড়ে বসে ইউনুস সরকার। গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভের জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ১ আগস্ট জামাত ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেন তিনি। সন্ত্রাসযোগের অভিযোগে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার আটমাস পর জামাতের বাতিল হওয়া রেজিস্ট্রেশন ফেরাল বর্তমান সরকার। 

Advertisement

দেশত্যাগের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধদমন ট্রাইব্যুনালে। সেই বিচার প্রক্রিয়া শুরুর জন্য তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আগামী ২৪ জুনের মধ্যে হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত দেশে ফিরে আত্মসমর্পণ করেননি মুজিব-কন্যা। ফলে তাঁর অনুপস্থিতিতেই আগামী ১ জুলাই থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। একইসঙ্গে হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিসের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম মোর্তাজা। 
এদিকে, গত রবিবার বাংলাদেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছিল পুলিস। এবার গ্রেপ্তার হলেন আরও এক প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আওয়াল। বুধবার ঢাকার মগবজারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ