Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভিসা কেন্দ্র বন্ধ করল বাংলাদেশ

হিংসায় উত্তাল বাংলাদেশ। আক্রান্ত হচ্ছেন হিন্দু সংখ্যালঘুরা। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

ভিসা কেন্দ্র বন্ধ করল বাংলাদেশ
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: হিংসায় উত্তাল বাংলাদেশ। আক্রান্ত হচ্ছেন হিন্দু সংখ্যালঘুরা। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এবারে পালটা দিল্লির ভিসা কেন্দ্র বন্ধের পথে হাঁটল বাংলাদেশ হাইকমিশনও। এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমস্ত কনস্যুলার ও ভিসা সংক্রান্ত পরিষেবা বন্ধ থাকবে। অনিবার্য কারণে এই পদক্ষেপ বলে দাবি বাংলাদেশ হাই কমিশনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ