স্টারলিংক ব্যবহার করে আমেরিকার উপর হামলা ইরানের, ক্ষুব্ধ মাস্কও!
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্চের শুরুর দিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারংবার হুমকি ও হামলা সত্ত্বেও পিছু হটতে নারাজ ইরান। পশ্চিম এশিয়ার নানা প্রান্তে মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক আক্রমণ চালিয়েছে তেহরান। জানা গিয়েছে, সেইসময় এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছিল খামেনেইর দেশ। শনিবার মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন সূত্রে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তবে শুধু ইরান নয়। স্টারলিংকের অপব্যবহার করেছে মার্কিন বাহিনীও। আর এই দুই ঘটনাতেই বেজায় চটেছিলেন একদা ট্রাম্পের বন্ধু এলন মাস্ক। বিষয়টি জানতে পেরে জরুরি বৈঠক ডাকেন তিনি। আলোচনার সময় ওই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকি স্টারলিংকের দুই পদস্থ কর্তাকে বরখাস্ত করা হয়।   ফাইল চিত্র

Advertisement