Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জিআই স্বীকৃতির দৌড়ে ব্যান্ডেল চিজ

এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতির দৌড়ে শামিল হল হুগলির ব্যান্ডেল চিজ। সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রিতে এই সংক্রান্ত আবেদন করেছে আরামবাগের ব্যান্ডেল চিজ প্রস্তুতকারী ও উন্নয়ন সমিতি।

জিআই স্বীকৃতির দৌড়ে ব্যান্ডেল চিজ
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতির দৌড়ে শামিল হল হুগলির ব্যান্ডেল চিজ। সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রিতে এই সংক্রান্ত আবেদন করেছে আরামবাগের ব্যান্ডেল চিজ প্রস্তুতকারী ও উন্নয়ন সমিতি। এই তকমা এলাকার বাইরেও সন্দেশটির বিপণন বাড়াতে সাহায্য করবে বলে দাবি জানিয়েছেন আবেদনকারীরা। আবেদনের জন্য প্রয়োজনীয় গবেষণাও শেষ হয়েছে বলে দাবি তাঁদের। প্রসঙ্গত, জিআই স্বীকৃতি সেইসব পণ্যকেই দেওয়া হয়, যা কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের নিজস্ব সম্পদ হিসেবে পরিচিত হয়। ব্যান্ডেল চিজ এমন এক প্রকার খাদ্য, যা স্থানীয়ভাবে তৈরি করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ