Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাসেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

অ্যাসেজ শুরু হতে এখনও মাস তিনেক বাকি। তবে ঐতিহ্যবাহী সিরিজের ফল কী হতে যাচ্ছে, তা জানিয়ে দিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার জানিয়েছেন, ‘সাধারণত কোনও সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করি না।

অ্যাসেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অ্যাসেজ শুরু হতে এখনও মাস তিনেক বাকি। তবে ঐতিহ্যবাহী সিরিজের ফল কী হতে যাচ্ছে, তা জানিয়ে দিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার জানিয়েছেন, ‘সাধারণত কোনও সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করি না। তাই আমার কথা শুনে অনেকেই অবাক হবেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে মনে হয়েছে যে, অ্যাসেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া।’

Advertisement

আগামী ২১ নভেম্বর পারথে অ্যাসেজের প্রথম টেস্ট শুরু। তার মধ্যে অনেক ওঠাপড়া  দেখা যাবে। কিন্তু ক্যাঙারু বাহিনীকে নিয়ে ম্যাকগ্রা খুবই আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘সত্যিই আমি অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী। ঘরের মাঠে হ্যাজলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের পাশাপাশি নাথান লিয়ঁকে খেলা সহজ হবে ইংল্যান্ডের ব্যাটারদের।’ 

সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দেখার পর স্টোকসদের আশা দেখছেন না ম্যাকগ্রা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ ড্র করেছিল। ওভালে নির্ণায়ক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন সিরাজরা। আসলে ইংল্যান্ডের ব্যাটিং চলনসই হলেও বোলিংয়ে কোনও ঝাঁঝ নেই। আর সেটাই ম্যাকগ্রার এমন ধারণায় পৌঁছানোর প্রধান কারণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ