Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে সুবিধা করে দিতেই ইরানে হামলা: পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যেই পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি। এতে ভবিষ্যতের জন্য অশনি সংকেত দেখছে পাকিস্তান।

ভারতকে সুবিধা করে দিতেই ইরানে হামলা: পাকিস্তান
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসালামাবাদ: আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যেই পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি। এতে ভবিষ্যতের জন্য অশনি সংকেত দেখছে পাকিস্তান। তাদের দাবি,  পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সুবিধা করে দিতেই ইরানে আক্রমণ চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা! সোশ্যাল মিডিয়া পোস্টে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ইরানের শাসক পরিবর্তন হলে পাকিস্তানের উপর বিপদ নেমে আসবে। তখন ইরান, ভারত ও আফগানিস্তানের লক্ষ্য হবে একটাই, ‘পাকিস্তানের সঙ্গে শত্রুতা।’

Advertisement

আসিফ দাবি করেছেন, ‘চুক্তিতে রাজি ছিল ইরান। তারপরেও তাঁদের উপর আক্রমণ করা হয়েছে। এটা ইহুদিদের ষড়যন্ত্র। তারা পাকিস্তানের সীমান্ত পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করতে চায়।’ পাশাপাশি আফগানিস্তানকে ফের একবার ভারতের প্রক্সি বলে দাবি করেছেন আসিফ।  তিনি বলেছেন, ‘শাসন পরিবর্তনের পর ইরান  ভারত ও আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতার পথে হাঁটবে। আমাদের সীমান্তকে অশান্ত করে তোলা হবে। তিন দিক থেকে আমাদের ঘিরে ফেলবে শত্রুপক্ষ। যার ফলে আমরা সার্বভৌমত্ব হারাতে পারি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ