নয়াদিল্লি: দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শোকপ্রকাশ করল আমেরিকা, চীন, শ্রীলঙ্কা, নেপাল, ইজরায়েল সহ একাধিক দেশ। এদিন আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘দিল্লির ভয়াবহ বিস্ফোরণে মৃতদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’ চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানান, বিস্ফোরণের ঘটনায় আমরা মর্মাহত ও স্তম্ভিত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েক জানান, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভারতের পাশে রয়েছে শ্রীলঙ্কা। শোকবার্তা জ্ঞাপন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও। তাঁর বক্তব্য, কঠিন সময়ে ভারত সরকার ও জনগণের পাশে রয়েছে মালদ্বীপ।



