Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বেপরোয়া গতির জেরে শহরে ফের পথ দুর্ঘটনা, মৃত ১, জখম ৫

ফের শহরে পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক জনের। জখম আরও ৫। দুর্ঘটনার পর প্রথমে ৬ জনকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বেপরোয়া গতির জেরে শহরে ফের পথ দুর্ঘটনা, মৃত ১, জখম ৫
  • ৬ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক জনের। জখম আরও ৫। দুর্ঘটনার পর প্রথমে ৬ জনকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছিল, তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমান নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

Advertisement

আজ, রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর বাজারে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন ঠাকুরপুকুর বাজার দিয়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ৬ জনকে ধাক্কা মারে। শেষে একটি স্কুটারে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি।

জানা যায়, চাকা লক হয়ে যাওয়ার জন্যই থেমে যায় গাড়িটি। দুই মহিলা ছিলেন ওই গাড়িতে। মদ্যপ অবস্থায় তাঁরা গাড়ি চালাচ্ছিলেন, দাবি স্থানীয়দের। এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গাড়িটিতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিস। গাড়িটিকে আটক করা হয়েছে। ওই দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ