Bartaman Logo
৭ জুন, ২০২৬

বিশ্বের নিরাপদতম দেশ অ্যান্ডোরা, তালিকায় পাকিস্তানেরও নীচে ভারত

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের স্বীকৃতি পেল ইউরোপের অ্যান্ডোরা। নিরাপত্তা সূচক ৮৪.৭। সম্প্রতি বিশ্বের সবথেকে নিরাপদ ও বিপজ্জনক দেশের তালিকা সামনে এনেছে ‘নাম্বেও সেফটি ইনডেক্স’।

বিশ্বের নিরাপদতম দেশ অ্যান্ডোরা, তালিকায় পাকিস্তানেরও নীচে ভারত
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭

নয়াদিল্লি: ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের স্বীকৃতি পেল ইউরোপের অ্যান্ডোরা। নিরাপত্তা সূচক ৮৪.৭। সম্প্রতি বিশ্বের সবথেকে নিরাপদ ও বিপজ্জনক দেশের তালিকা সামনে এনেছে ‘নাম্বেও সেফটি ইনডেক্স’। সেখানেই দেখা যাচ্ছে, ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত ছোট্ট দেশ অ্যান্ডোরায় অপরাধের পরিমাণ সবথেকে কম। তালিকায় এরপরেই রয়েছে পশ্চিম এশিয়ার কিছু দেশ। নাম্বেও-র পরিসংখ্যান বলছে, সংযুক্ত আরব আমিরশাহি (৮৪.৫), কাতার (৮৪.২), ওমান (৮২.৯) এবং তাইওয়ানে (৮১.৭) অপরাধের মাত্রা অনেকটাই কম। উল্টোদিকে, সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভেনেজুয়েলাকে। নিরাপত্তা সূচক মাত্র ১৯.৩। এছাড়া পাপুয়া নিউ গিনি (১৯.৭), হাইতি (২১.১), আফগানিস্তান (২৪.৯), দক্ষিণ আফ্রিকা (২৫.৩) নিরাপদ নয় বলেই দাবি করা হয়েছে সমীক্ষায়।

Advertisement

তালিকায় ভারতের স্থান নিপাল, শ্রীলঙ্কা, প্যালেস্তাইন, ইরাক, এমনকী পাকিস্তানেরও নীচে, ৬৬ নম্বরে। নিরাপত্তা সূচক ৫৫.৭। ৬৫ নম্বরে থাকা পাকিস্তানের নিরাপত্তা সূচক ৫৬.৩। তবে ব্রিটেন বা আমেরিকার এর থেকেও পিছনে রয়েছে। ১২৬ নম্বরে অর্থাৎ বিপজ্জনক দেশের তালিকাতেই রয়েছে বাংলাদেশ। বিশ্বের মোট ১৪৬ দেশের নাম রয়েছে তালিকায়। রাজনৈতিক অস্থিরতা, অপরাধের পরিমাণ, অর্থনৈতিক সমস্যা নানা বিষয় বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়, যা পর্যটক কিংবা ব্যবসায়ীদের জন্য বিশেষ উপযোগী। 

সম্পর্কিত সংবাদ