ম্যান সিটি- ৩ : আল হিলাল- ৪
ইন্তার মিলান- ০ : ফ্লুমিনিজ- ২
ম্যান সিটি- ৩ : আল হিলাল- ৪
ইন্তার মিলান- ০ : ফ্লুমিনিজ- ২
নিউ ইয়র্ক: ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ইউরোপিয়ান ক্লাবগুলিকে হারিয়ে আগেই চমক দিয়েছিল ব্রাজিলের বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো। এবার সেই তালিকায় নাম যোগ হল ফ্লুমিনিজের। সোমবার টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রানার্স-আপ ইন্তার মিলানকে ২-০ গোলে হারাল তারা। সেই সুবাদে ক্লাব বিশ্বকাপের শেষ আটের টিকিট নিশ্চিত করল ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের দুই গোলদাতা যথাক্রমে জার্মান কানো ও হারকিউলিস। দিনের অপর ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে হারাল আল হিলাল। শেষ ষোলোর লড়াইয়ে শুরুতে লিড নিয়েও খালি হাতেই মাঠ ছড়েতে হল পেপ গুয়ার্দিওলা ব্রিগেডকে। তার ফলে দীর্ঘ ৮ বছর পর কোনও মেজর ট্রফি জয়ের স্বাদ পেল না সিটিজেনরা।
ক্লাব বিশ্বকাপের শুরুটা দারুণ করে পেপ ব্রিগেড। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে তিনটি ম্যাচেই জয় পায় তারা। সোমবার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামেন ফিল ফোডেনরা। তবে সৌদি ক্লাবটির লড়াকু মানসিকতার কাছে হার মানেন তাঁরা।